Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে নারীদের মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:১৩:১০ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে চার বছরের শিশু কনা তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় নারীরা। রোববার সকালে উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদ প্রদর্শন করে অভিযুক্ত আবু তাহেরের দ্রুত বিচার নিশ্চিতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তারা বলেন, তাবাসসুমের মতো এক নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের নৃশংস ঘটনা সমাজের জন্য চরম উদ্বেগজনক। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরদিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশু তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)