Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি স্কিম সম্পন্ন ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:১১:৪৩ এম

কালীগঞ্জ (ঝিনাইদাহ) প্রতিনিধি : ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ স্কীমের স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত এ পানি সরবরাহ ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
প্রকল্পের আওতায় হাসপাতাল প্রাঙ্গণে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পিভিসি ট্যাংকসহ একটি উচ্চ জলাধার এবং সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ পানি সরবরাহ স্কীমটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক প্রতিরোধে ১০০ ভায়াল ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)