Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ট্রেড লাইসেন্স নিতে গিয়ে জেলা ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:১২:৪৪ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেড লাইসেন্স নিতে গিয়ে এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা তাছিম আহম্মেদ প্রান্ত (২৭) রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেড লাইসেন্স গ্রহণের উদ্দেশ্যে উপজেলার বগেরগাছি গ্রামের রাখালগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তিনি ইউপি কার্যালয়ের বারান্দায় অবস্থানকালে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার আক্তার, মুনতাজ, কামাল, নাজমুল ও জয়নাল সেখানে উপস্থিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সৃষ্টি হয়।
তার চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় তারা ভবিষ্যতে তাকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও জানান, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি সংক্রান্ত বিরোধ চলছিল এবং এর আগেও তাকে বিভিন্ন সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)