Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে : সংস্কৃতি মন্ত্রী

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ১০:০৭:২৭ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উন্নয়ন প্রকল্প সমুহের অগ্রগতি তরান্বিত করতে হবে। এখানে কোন দূর্নীতি থাকবেনা, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান হিসেবে উপস্থিত থেকে মাগুরা ২ আসনের সংসদ সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। এছাড়া মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)