Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ১০:০৮:২৬ এম

মাগুরা প্রতিনিধি : অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যেখানে বহু তান্ত্রিক সমাজ থাকবে। ভিন্ন মতের বৈচিত্রের মাঝে ঐক্যভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা বাস যোগ্য বাংলাদেশ চাই বলে মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধূরী মাগুরা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
রোববার বিকালে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। বিএনপির ১৭টি বছর সুখের ছিল না। সেই দিনগুলোতে বিএনপির নেতাকর্মীকে হত্যা,মামলা,জেল, ঘুম করাসহ নানা ভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার। আমরা ক্ষমতায় গেলেও আমরা হারিয়েছি অনেক নেতাকর্মীকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। জাতীয়তাবাদি দল বিএনপি জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পুরনে কাজ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)