Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে গর্ভের সন্তানের মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৭:৪৯:৪১ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের কিশোরী কন্যাকে যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামীর নির্যাতনের শিকার হয়ে জিমা খাতুনের গর্ভের সন্তানের মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। মণিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত জিমা খাতুন (১৮) কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বেগমপুর গ্রামের বাদশা গাজীর মেয়ে। এ ঘটনায় মা রিতা বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন-হাজরাকাটি বেলতলা গ্রামের তার স্বামী আবু সাঈদ (২৭), শ্বশুর আরিজ গাজী (৫০) ও শ্বাশুড়ি জাহানারা বেগম (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে জিমা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। তারই জের ধরে ২২ ফেব্রুয়ারি দুপুরে পূর্বপরিকল্পিত ভাবে অন্ত:স্বত্ত্বা জিমা খাতুনকে অভিযুক্তরা তাকে শারিরীক নিষ্ঠুরতম নির্যাতন, পেটে ও বুকে বেধড়ক মারপিট করে। আঘাতে আঘাতে তখন তার তলপেটে যন্ত্রনা শুরু হলে তাকে উদ্ধার করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা গর্ভস্থ সন্তানের মৃত্যুর সংবাদ জানান।
এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রাজিউল্লাহ খান বলেন-নির্যাতনে নারীর গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)