Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৮:০৭:৪৭ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ডাল কাটার সময় গাছ থেকে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব ঘোষ মুকুন্দমধুসূদনপুর গ্রামের দুলাল ঘোষের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শ্রমিক হিসেবে মুকুন্দমধুসূদনপুর এলাকায় গাছের ডাল কাটছিলেন বিপ্লব। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা বিপ্লবকে দ্রুত উদ্ধার করে পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মৃতদেহ শেষকৃত্যের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)