Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু আটক

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ১২:২২:০৪ পিএম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা : সুন্দরবনে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সুন্দরবনের পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়নপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতের কাছ থেকে ১টি শর্টগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি আরো জানান- আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডাকাত সদস্যের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)