Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মশিয়াহাটীতে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদ্যাপিত

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০১:২২:০১ পিএম

উৎপল বিশ্বাস, নেহালপুর : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে মণিরামপুরের মশিয়াহাটীতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব মঙ্গলবার উদ্যাপিত হয়েছে। বসন্তের দোল পূর্ণিমায় মন্দিরে-মন্দিরে ও আশ্রমে রাধা-কৃষ্ণের পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। সারাদিন চলে রঙের ছড়াছড়ি। আবালবৃদ্ধবণিতা সকলে হোলি খেলায় মেতে ওঠে। এ উপলক্ষে কুলটিয়া উত্তরপাড়া তরুণ সমাজ আয়োজন করে আবীর উৎসবের। কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বর্ণিল সাজে ব্যতিক্রমী এই উৎসবে বন্ধু আড্ডা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)