Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ১২:১৮:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।
উল্লেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলার রুপদিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় গোপাল স্টোরে পরিদর্শনকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধ ধরা পড়ে। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই বাজারের খান পান স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানায় আদায় করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)