Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৪:১২:৩৯ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ.এম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আবু সাঈদ গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)