Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:১১:২৩ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দীর্ঘদিন পর ঝিনাইদহের কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্য্য।
সভায় ঝিনাইদহ -৪ আসনের এমপি মাওলানা আবু তালেব, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপির রাশেদ খান সহ ক্রীড়াঙ্গনের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এবং সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনিকে সভাপতি ও হাসানুজ্জামান কায়েসকে সম্পাদক করে ক্লাব পরিচালনায় দু’টি প্রস্তাবনা কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ঈদের পর সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি, বিভিন্ন উপ-কমিটি ও ক্লাব পরিচালনায় নানা দিক নির্দেশনা চূড়ান্ত করবে।
জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মশিউর রহমান স্বপন, ক্রীড়া সংগঠক সাবেক সম্পাদক জামির হোসেন, আরিফ হোসেন, জাকির হোসেন ও কাজল হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)