Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড, জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:১১:২৪ এম

কালীগঞ্জ প্রতিনিধি : বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত আলামত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মাদক দ্রব্য (গাঁজা) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই অভিযানে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)