Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ত্রিমোহিনীতে সড়ক দুর্ঘটনায় যুবক আহত

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ১১:৪৩:১২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজারের প্রাণকেন্দ্রে সড়কের উপরে আলমসাধু ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম মোঃ মাসুদুর রহমান (২০)। সে মৃর্জানগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। বুধবার দুপুরের দিকে বাজারের ব্যস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিমোহিনী বাজারের প্রধান সড়কে একটি দ্রুতগতির মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বর্তমানে তিনি স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ এনামুল হাসান ফিরোজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে স্থানীয়রা সড়কে সচেতনতা বৃদ্ধি এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)