Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২৫

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:৩৫:২২ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
শৈলকুপা থানার পরিদর্শক সাকিল আহমেদ বলেন, হাকিমপুর গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস অপর পক্ষে শামসুদ্দিন লস্কর। সামাজিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে চলা পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের ২২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি।
বিএনপি নেতা বকুল বিশ্বাস বলেন-বুধবার সন্ধ্যার আগে শামসুদ্দিন লস্করের দলের লোকজন আমাদের একজনকে মারধর করে। এ নিয়ে সন্ধ্যায় পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ ঢাল-সড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে শামসুদ্দিন লস্করের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)