Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বারবাজারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০১:৩৩:৪৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বাঁদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)