Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বঙ্গোপসাগর থেকে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০৭:৫৮:২১ পিএম

ম.ম.রবি ডাকুয়া,মোংলা : বঙ্গোপসাগরে মাছ শিকারকালে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ/অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিল জেলেরা। ওই সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অবৈধ এফ,বি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামক বোট আটক করে। পরে বৃহস্পতিবার বিকেলে আটক সেই বোট মোংলায় আনা হয়। মোংলার ফেরিঘাটে এনে সেই আটককৃত বোট তিনটি ও ৩৭ জেলেকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আর বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। হয়তো নিলাম দেয়া হবে অন্যথায় এতিমখানায়ও দেয়া হতে পারে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)