Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর খেলাফত মজলিসের ইফতার মাহফিল

এখন সময়: শনিবার, ৭ মার্চ , ২০২৬, ১১:৫৬:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর শহরের পার্কভিউ রেস্টুরেন্টে আলোচনা সভায় জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন। মাহফিলে যশোর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির আলোচনা পেশ করেন যশোর জেলঅ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, জাগপার কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতী আব্দুর রহমান, যশোর দারুল উলুম মাদাসাসার মুহতামিম মুফতী আব্দুল হান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জামায়াত ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক হাশিম রেজা, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, খেলাফত মজলিস যশোর জেলার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেয মাওলানা শেখ শিহাব উদ্দীন, ডাঃ মোঃ রফিকুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মাদ, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী মাসউদুর রহমান, যশোর সদর উপজেলা শাখা সভাপতি হাফেয মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী জহিরুল ইসলাম, যশোর নগর সভাপতি হাফেয মাওলনা আব্দুর রহমান, শার্শা উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ, মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা তবিবুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি মাওলনা মোঃ সফিউল্লাহ, ছাত্র মজলিস জেলা সভাপতি মাসুম বিল্লাহ তামিম, নগর সেক্রেটারী হাফেয মিরাজুল ইসলাম সহ খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিপুল সংখ্যাক নেতাকর্মী, উলামায়ে কেরাম ও সূধীজন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)