Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে এমপি মুক্তার আলীকে সংবর্ধনা

এখন সময়: শনিবার, ৭ মার্চ , ২০২৬, ১১:৫৬:২৭ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য পাঠদানের ক্ষেত্রে সকল শিক্ষককে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমি এখন আপনাদের শাসক নয় আমি কেশবপুরবাসীর সেবক। তিনি শনিবার দুপুরে উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা এলাকায় সমিতির নিজস্ব কার্যালয় আয়োজনে কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি, কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এস এম মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মাওলানা রেজাউল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক তজিবর রহমান। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সহ-সভাপতি(সাধারণ) সুপ্রভাত বসুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মনজুর রহমান। আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, আজিজুর রহমান প্রধান শিক্ষক মঙ্গলকোট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের , প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক রাজনগর বাকাবর্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, উপজেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, উপজেলার টিটা বাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)