Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:৪৭:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ শনিবার সকালে ঝিনাইদহ আহার রেস্টুরেন্টের কনফারেন্স রুমে “নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও আমাদের করণীয়” শীর্ষক একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। একটি উন্নত নির্বাচনের জন্য ভোটারদের অবহিত করা প্রজেক্টের উদ্যোগে এবং ইয়ুথ কমিউনিকেটর টিমের আয়োজনে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ পিএফজি’র সমন্বয়কারী শরীফ মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন জেলা সুজনের সদস্য ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এন. এম. শাজালাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম এবং জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন। সংলাপে সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাধারণ ছাত্র-ছাত্রী, বিকশিত নারী নেটওয়ার্কের সদস্য, মুক্তিযোদ্ধা, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)