নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের সামাজিক ও ক্রিড়া সংগঠক আরএন রোড ক্রীড়া চক্রের উদ্যোগে শনিবার ইফতার ও দোয়া মাহিফল হয়েছে। আরএন রোডস্থ নতুন বাজার মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, সংগঠনের সভাপতি মোস্তফা গোলাম কাদের, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, ক্রিড়া সংগঠক খান মো: শফিক রতন, শেখ মনসুর আলী, আতাউর রহমান আতাউল্লাহ, শহীদ আনোয়ার, বোরহান উদ্দিন জাকির, মোস্তফা গোলাম ফারুক লিটন, এম এ মতিন, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, আইয়াজ উদ্দিন রিপন, আসাদুল্লাহ বিপ্লব, মেহেদী হাসান শিমুল প্রমুখ।