Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তারেক রহমান নির্যাতিতদের প্রতিচ্ছবি : আইনমন্ত্রী

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ১২:৩৮:০৭ এম

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশে ১৬ বছরে যদি নির্যাতিত পরিবারের তালিকা করা হয়, সেই তালিকার এক নম্বরে জিয়া পরিবার থাকবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতিতদের প্রতিচ্ছবি। গত রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের হলরুমে নাগরিক শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এছাড়া রোববার রাতে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শৈলকূপা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় স্থানীয় সুধীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)