Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস

এখন সময়: সোমবার, ৩০ মার্চ , ২০২৬, ১১:১৬:৪২ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : মংলা কোস্টগার্ডের একটি দল মংলা থানার সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করেছে। এ সময় তারা ওই এলাকায় তাদের আস্তানা ধ্বংস করে ও মালামাল জব্দ করে। ৩০ মার্চ সকাল ছয়টায় কোস্টগার্ড মংলা ও হারবারিয়া স্টেশন এ অভিযান চালায়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন- বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড মোংলা ও স্টেশন হারবারিয়া এলাকায় অভিযান চলাকালীন সময় সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে এবং পরে তা ধ্বংস করে। এসময় দস্যুতার কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করে তারা।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদসু ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জব্দকৃত মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন-
সুন্দরবন দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)