Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:১৬:২৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে| মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ ¯^াধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে|
নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে| বর্তমানে অভয়নগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন তিনি|
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক| খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়|
নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড়ভাই ফারুক হোসেন একজন মানসিক প্রতিবন্ধী রোগী ছিলেন| চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি| তবে দুঃখের বিষয় আমার ভাইকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল|
উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন- মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ| মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে|
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইক স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে| হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়| বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)