নিজ¯^ প্রতিবেদক, মহেশপুর
বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আজিজের (৭০) মৃত্যু হয়েছে| মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দারবাড়িয়ার ইউনিয়নের কমলাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে| স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন| পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীর অবস্থায় যশোর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়| নিহত আব্দুল আজিজ মহেশপুর পৌর এলাকার হামিদপুর পাড়ার বাসিন্দা ও মহেশপুর পৌরসভার ৬ ন¤^র ওয়ার্ডের সাবেক দু’বারের কাউন্সিলর ছিলেন| তিনি উপজেলা কৃষক দলের আহবায়ক ছিলেন|
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, সকালে আব্দুল আজিজ চাচার সাথে আমার দেখা হয়| তিনি জানান যে মোটরসাইকেল যোগে যশোর জেলার চৌগাছা উপজেলার বাঁকা মিনাজপুর বোনের বাড়িতে বেড়াতে যাবেন| পরে দুপুরে শুনতে পাই তিনি মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন|