অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীবের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়| এ সময় বক্তব্য রাখেন আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, এপিক বাংলাদেশ উপজেলা প্রজেক্ট কর্মকর্তা সানজিনা আহমেদ, ব্র্যাক প্রোগ্রাম অফিসার রাম কুমার বিশ্বাস প্রমুখ| এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়|