লোহাগড় প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে| মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
¯^জন সূত্রে জানা গেছে, নিহত আকরাম মোল্যা উপজেলার চরবকজুড়ি গ্রামের বাসিন্দা এবং মৃত খালেক মোল্যার ছেলে| প্রায় ৩০ বছর আগে নদীভাঙনের কারণে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে এসে তিনি নড়াইলের লোহাগড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিতে বের হন আকরাম মোল্যা| নাতিকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে যান| এতে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়|
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সরিয়ে রেখেছে এবং রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে|