Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে নদী ভাঙন রোধে মানববন্ধন

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ০৬:৪৫:০৮ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন এলাকায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশ টায় পশ্চিম বহরবুনিয়া গ্রামের কাটাখাল এলাকার সূর্যমোহ খালের গোড়ায় ঘর-বাড়ি, রাস্তা, ব্রীজ রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ মানববন্ধনে বক্তৃতা করেন সভাপতি যুব জামায়েত বহরবুনিয়া ইউনিয়ন মো. মাসুদ পারভেস, সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন বহরবুনিয়া ইউনিয়ন মো. নাজুল হক, বিএনপি সভাপতি ৩ নং ওয়ার্ড বহরবুনিয়া ইউনিয়ন মো. এনায়েত হাওলাদার, সুপার ফজলুল করিম দাখিল মাদ্রাসা ফুলহাতা মাওলানা আ. হান্নান, সাবেক ইউপি সদস্য বহরবুনিয়া ইউনিয়ন মো. মোশাররফ হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইতমধ্যে নদী ভাঙনের ফলে কয়েক শত বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ মাথা গোজার ঠাঁই হারিয়ে এলাকা ছেড়ে শহরে চলে গেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)