Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নবাগত ৭৮ আইনজীবীকে সংবর্ধনা

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১২:১৭:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর আইনজীবী সমিতির নবাগত ৭৮ আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট। বুধবার জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক দেবাশীষ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সভাপতি নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন, ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ লতিফ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, এদিন যশোর বারের ৭৮ নবাগত আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সদস্য সচিব এমএ গফুর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)