Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে চেতনানাশক স্প্রে করে শিক্ষকের বাড়িতে চুরি

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১২:১৬:০১ এম

জসিম উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে চেতনানাশক স্প্রে করে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মশ্বিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর চেতনানাশক স্প্রে করে গৃহকর্তা বিমল মণ্ডল ও তার স্ত্রী প্রতীমা মণ্ডলকে অজ্ঞান করে ফেলে। পরে আলমারির তালা ভেঙে কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নয় বলে জানা গেছে। ভুক্তভোগীর ভাই নির্মল মণ্ডল জানান, রাতের খাবার শেষে নিচতলায় ঘুমিয়ে ছিলেন বিমল ও তার স্ত্রী। ভোরে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমারির তালা ভাঙা এবং দোতলার জানালার গ্রিল কাটা দেখতে পান। এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন জানান, জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক স্প্রে করে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)