Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরের শফিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক আটক

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১২:১৯:২৯ এম

নিজস্ব প্রতিবেদক : অভয়নগরের বহুলালোচিত শফিকুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন ও ঘাতক দীন ইসলামকে আটক করেছে খুলনা পিবিআই। ২১ এপ্রিল বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। দীন ইসলাম অভয়নগরের ভুগিলহাট গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। মঙ্গলবার আটক দীন ইসলামকে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে নিজে ও অপর জড়িতদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছেন। খুলনা পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ আগস্ট খুলনার লবণচরা থানার পুটিমারি এলাকায় কাজীবাছা নদী থেকে এক অপরিচিত ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় তখন পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মরদেহটি যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শফিকুল ইসলামের। তদন্ত সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর ২১ এপ্রিল বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দীন ইসলাম শেখকে আটক করে। পরদিন আটক দীন ইসলামকে খুলনার আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। খুলনা পিবিআই এসআই রেজওয়ান জানান, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)