Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জমি বিরোধের জের

কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১২:১৫:৫০ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর লুটপাট ও ৬৫ বছরের বৃদ্ধাসহ দুই মহিলাকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীরা অভিযুক্ত ৪ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী উপজেলার মালিয়াট ইউনিয়নের বৈথুলী গ্রামের তরিকুল ইসলাম শিমুল জানায়, প্রতিবেশী ইমদাদুল ও নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে প্রতিপক্ষরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী রিনা খাতুন (৩৮) গালাগালি করতে নিষেধ করাতে প্রতিপক্ষরা লাঠি সোটা নিয়ে তাকে মারপিট করতে থাকে। তার চিৎকারে তরিকুলের বৃদ্ধা মাতা মাজেদা বেগম (৬৫) ঠেকাতে আসলে তাকেও মারপিটশুরু করে । একপর্যায়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাড়ি ভাঙচুর শেষে ঘরে থাকা পাট বিক্রির সাড়ে সাত লাখ টাকা লুট করে চলে যায়। পরে এ খবর পেয়ে তরিকুল বাড়িতে এসে আহত স্ত্রী ও মাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেললাল হোসেন জানান, মারপিট ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)