মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অফিস থেকে এ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলী প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার বলেন-কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।