মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প’র আওতায় হামছাপুর, পুকুর ডানা ও কচুবুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় দৈবজ্ঞহটী ইউনিয়নের উত্তর মিত্রডাঙ্গা বিররুল ওয়ালেদাইন তাহাফজুল কুরআন মাদ্রাসা মাঠে উদ্ধোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএডিসি নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বাগেরটহাট এপিপি(দুদক) শেখ নজরুল ইসলাম কাজল, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও জামায়াত ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইস প্রমুখ।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে এ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুর ডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল বিএডিসি’র এ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এ ৩টি খাল পুনঃখনন করা হচ্ছে। যার ফলে এ অঞ্চলের ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবেন। এক ফসল থেকে তিন ফসলে রুপান্তরিত হবে হাজার হাজার কৃষক পরিবার।