খুলনা প্রতিনিধি : ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন ২০২৬’। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা। আয়োজনের সার্বিক সমন্বয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আওরঙ্গ আলিফ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের এক দৃঢ় ভিত্তি। ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী-এটি তরুণ প্রকৌশলীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগ্রত করে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা যোগাবে। আগামী ২৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।