Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝড়ে স্কুলের টিনশেডের ওপর গাছ ভেঙে ২ শিশু শিক্ষার্থী আহত

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৬:২৭:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলা শহরের শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে টিনশেডের ওপর নারকেল গাছ ভেঙে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী সিয়াম শেখ (১১) ও মাজেদুল ইসলাম (৯) আহত হয়েছে। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ক্লাস চলাকালে হালকা ঝড়ো হাওয়ায় হঠাৎ করে নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের উপর পড়ে। আহত দুই শিশু শিক্ষার্থীকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে শিক্ষার্থী সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)