Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার সলুয়া বাজারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পিকেএস’র

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৫:০৩ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : শনিবার চৌগাছার সলুয়া বাজার পিকেএস যশোর বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে । মেডিকেল অফিসার ডাঃ তামান্না খান আভা ও মেডিকেল টিম সকালে চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে এবং দুপুর দেড়টা পর্যন্ত কার্যক্রম চলমান থাকে। আশেপাশের প্রান্তিক এলাকা থেকে সর্বমোট ১৬১ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৭ জন ছানি রোগী বাছাই করা হয় ও ৮ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পিকেএস এর মেডিকেল টিম অত্যন্ত যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করেছেন। বাছাইকৃত ছানি রোগীদের চোখে পরবর্তীতে ধাপে ধাপে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)