খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানগরীতে পানি সরবরাহের কার্যক্রম ওয়াসা পরিচালনা করলেও তাদের পরিসেবা সব এলাকায় এখনো পৌঁছাতে পারেনি। বিশেষ করে নিম্নআয়ের বসতিতে পানীয় জলের সংকট রয়েছে। বিশুদ্ধ পানির এ সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কেসিসি প্রশাসক সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে খুলনা মহানগরী এলাকার নিম্ন আয়ের কমিউনিটিতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কার্যক্রমের ইনসেপশন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ-এর আর্থিক সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘‘বাংলাদেশ জলবায়ু সহনশীল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন’’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন করাই এ প্রকল্পটির মূল্য। প্রকল্পটি খুলনা মহানগরীর নিম্ন-আয়ের এলাকা বাস্তুহারা, রূপসা চর, গ্রিনল্যান্ড ও মন্টুর কলোনীতে বাস্তবায়িত হচ্ছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নেদারল্যান্ডস দূতাবাসের ফাস্ট সেক্রেটারী ইগনে কাসেন ও ইউনিসেফ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পিটার মাস। অন্যান্যের মধ্যে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান, স্বাস্থ্যের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান, গাজী মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. নাজিয়া হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ, প্রজেক্ট ডাইরেক্টর মো: সাইফুর রহমান, ইউনিফেস-খুলনার বিভাগীয় প্রধান মো: কাওছার হুসাইন, পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মিহির লাল সরদার, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ ও খান হাবিবুর রহমান প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম এবং সভা পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।