Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে ইসিই ও ইউআরপি ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শনে উপাচার্য

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৬:৪৩:২৪ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইটি ডিসিপ্লিনের ক্লাসরুম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ৬ মে (বুধবার) সকালে তিনি ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের চলমান ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ ও পাঠ্যবিষয়বস্তুর মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপাচার্য বলেন-শিক্ষাজীবনে কোনো ধরনের হতাশা রাখা যাবে না; বিশ্ববিদ্যালয়কে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থানের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং বর্তমান চাকরির বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। চাকরি বাজারের চাহিদা বুঝে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ইতিবাচকভাবে তা কাজে লাগাতে হবে। উপাচার্য বলেন-প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এজন্য শিক্ষার্থীদের অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)