Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৫:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক: ৭১ বোতল এসকাফ কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে চৌগাছার কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দীঘলসিংহা গ্রামের আনারুল ইসলামের ছেলে মাহাবুবুল হাসান সাগর ও আশরাফুল ইসলামের ছেলে মাহাফুজ। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ডিবি পুলিশ মঙ্গলবার রাতে চৌগাছা কংশারীপুর মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাগার ও মাহাফুজকে আটক ও ব্যাগ তল্লাশি করে ৭১ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে চৌগাছা থানা পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)