Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বার্মিজ চাকুসহ ৩ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৫:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে একটি বার্মিজ চাকুসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৫ মে) রাত নয়টার দিকে যশোরের চৌগাছা থানার ওসি মো.মামুনুর রশিদের নেতৃত্বে খড়িঞ্চা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাজাজ পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে একটি স্টিলের তৈরি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকরা হলেন আল-আমিন হোসেন (২২), ইমন হোসেন (১৯) ও আমিনুর রহমান ওরফে মেহেদী হাসান (১৯)। তাদের সবার বাড়ি খড়িঞ্চা গ্রামে। পুলিশ জানায়, উদ্ধারকৃত চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)