Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:৫৫:০০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে দম্পতিকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৩টার মধ্যে উপজেলার মির্জাপুর গ্রামে। ভুক্তভোগী আলাউদ্দিন জোয়ার্দার (৬৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫৫)। জানা যায়, রাতের খাবার শেষে আলাউদ্দিন বাড়ির বারান্দায় এবং তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ধরা পড়ে। পরে দেখা যায় ঘরের তালা ভাঙা ও জিনিসপত্র এলোমেলো। দুর্বৃত্তরা সিন্দুকে থাকা প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, চেতনানাশক স্প্রে ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয়েছে। যশোরের কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)