কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় তিনজনকে পিটিয়ে করে আহত করা হয়েছে। হামলা কারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের কুশলদিয়া গ্রামের মুনতাজ আলী সরদারের ছেলে বাবুল আক্তারের শ্রীফলা বাজারে “মা বাবার দোয়া” নামে কাপড়ের দোকান রয়েছে। ওই দোকান থেকে একই গ্রামের আমিন সরদারের ছেলে হারুন সরদার ৫ হাজার ১ শ টাকার মালামাল বাকি নেয়। পরবর্তীতে হালখাতার কার্ড দিলেও টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে। গত ৮ মে সকালে পাওনা টাকা চাওয়ায় হারুন সরদারের নেতৃত্বে সবুজ সরদার (২৩), তুহিন সরদার(২৪), জুয়েল সরদার(২৫) ও আমিন সরদার বাবুল আক্তার(৪০)এর উপর হামলা চালিয়ে মারপিট করে। এসময় ঠেকাতে আসলে আলামিন সরদার (২২), ইলিয়াস সরদার(২৪) ও জাহিদুল ইসলাম(২৫)কে মারপিট করে আহত করে তাদের নিকটে থাকা অর্ধ লক্ষাধিক টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।