Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে গত ৮ দিনে মাদক বিরোধী অভিযানে আটক ৩৫

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:৫৪:২৪ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে গত ৮ দিনে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসা সেবনকারী সহ বিভিন্ন মামলার ৩৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
কেশবপুর থানা পুলিশের এস আই মোখলেছুর রহমান জানিয়েছেন উপজেলায় গত ১ মে হতে মাদক ব্যবসা ও সেবনকে নির্মুল করতে থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। ৮ দিনের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসা ও সেবনকারী সহ বিভিন্ন মামলার ৩৫ জন আসামিকে আটক করা হয়েছে।
গত এক সপ্তাহে মাদক বিরোধী অভিযানে আটক কৃতদের মধ্যে ১ মে তারিখে মাদক মামলার ১ জন, ৩ মে মাদক মামলার ৪ জন সহ ১০, ৪ মে মাদক মামলার আসামী ৩ জন, ৫ মে মাদক মামলার আসামী ২ জন সহ ৫ জন, ৬ মে মাদক মামলার আসামী ৬ সহ ১০ জন, ৭ মে মাদক মামলার আসামী ২ জন সহ ৪ জন ও ৮ মে মাদক মামলার আসামী ১ জন সহ ২ জনকে আটক করা হয়েছে। থানার এস আই মোখলেছুর রহমান আরো জানিয়েছেন উপজেলায় যুব সমাজের অন্যতম ধ্বংসকারি উপাদান মাদক নির্মূল করতে থানায় জনবল সংকটের মধ্যেও তাদের অভিযান অব্যহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)