Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে : গোলাম রসুল এমপি

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৫:২৩ পিএম

চৌগাছা প্রতিনিধি: সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। দেশে ইতোপূর্বে যত গণভোট হয়েছে কোনো গণভোট বাতিল করা হয়নি তাহলে এই গণভোট বাতিল করা নিয়ে কেন ধুম্রজাল তৈরী করা হচ্ছে? বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এ কথা বলেন। শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তারা আরো বলেন-গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। সময়মত দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি তাহলে সাধারণ মানুষ মুক্তি পাবে। ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন-চৌগাছা ঝিকরগাছার উন্নয়নে আমরা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছি। সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাষ্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন,পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, মাষ্টার ইমদাদুল হক, শ্রমিক নেতা তুহিনুর রহমান প্রমুখ। সম্মেলনে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। প্রার্থীরা হলেন, ফুলসারা ইউনিয়নে জাহিদুল ইসলাম, পাশাপোল ইউনিয়নে মাওলানা শাহ আলম, ধুলিয়ানী ইউনিয়নে রোকনুজ্জামান, চৌগাছা ইউনিয়নে মাওলানা রুহুল কুদ্দুস, জগদীশপুর ইউনিয়নে মাওলানা আব্দুর রহমান, পাতিবিলা ইউনিয়নে মাওলানা নুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নে হাফেজ আমিন উদ্দীন খান, স্বরুপদাহ ইউনিয়নে মাওলানা গিয়াস উদ্দীন, নারায়ণপুর ইউনিয়নে তুহিনুর রহমান ও সুখপুকুরিয়া ইউনিয়নে আব্দুল আলিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)