Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমিজমা বিরোধে গৃহবধূকে কোপানো মামলায় গ্রেফতার

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৯:৩২:৪৫ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিরোধের জেরে লিমা বেগম নামের এক গৃহবধূর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পিন্টু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাপালী গ্রামের পিন্টু শেখ, আতিয়ার শেখ, ইউনুস শেখ ও কুদ্দুস শেখ গত ৫ মে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিমা বেগমের বাড়ি প্রবেশ করে। ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধু লিমার মাথায় ১২টি সেলাই দিতে হয়।
ভুক্তভোগী লিমা বেগম জানান, ঘটনার দিনের বেলাতে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এজাহারভূক্ত সকলেই দুর্ধর্ষ প্রকৃতির। তাদের হামলায় চিকিৎসা নিলেও এখনে তিনি অসুস্থ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন-গৃহবধূ হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)