শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। এর আগে জেলার প্রবেশদ্বার ওয়াপদা মোড় এলাকায় সমবেত হয়ে তাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শিকদার মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষকদের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।