Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ট্রাক চালক রহিম শিকদারকে কুপিয়ে হত্যার চেষ্টা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১২:৪৮:০৬ পিএম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং এর সদস্যরা ট্রাক চালক রহিম শিকদার (৪৩) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক ড্রাইভার রহিম শিকদারের ছেলে সোয়াইবের মোবাইলফোন কেড়ে নেয়। ঘটনা শুনে রহিম শিকদার ছেলের মোবাইলফোন আনতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা ধোপাদাহ স্লুইসগেটের পাশে রহিম শিকদারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তার শরীরের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রহিম শিকদারকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লোহাগড়া হাসপাতালে উপস্থিত হয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় হাসপাতাল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় দোষীদের আটকের জন্য অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)