Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় দুইজন আটক

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ১০:১৪:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে যশোরের র‌্যাব-৬।
আটককৃতরা হলো- ঝিকরগাছার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান ও কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ। শুক্রবার সকালে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। গাড়িতে থাকা দুজনকে আটক ও তল্লাশি করে ২১১ বোতল অবৈধ উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)