আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হক হাবিব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার বিএন রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা। প্রতিযোগিতায় উপজেলার পৌরসভার সহ ১৫ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।